পানি ও স্বাস্থ্য
আপনার বাসার পানির ট্যাংক কতটা নিরাপদ? ঢাকায় নিয়মিত ট্যাংক ওয়াশের গুরুত্ব
ছাদের ট্যাংক ও মাটির নিচের রিজার্ভারে কাদা, শেওলা ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করার উপায়।
Sanitation DeptSeptember 2026৫ মিনিট পড়া

ঢাকা শহরের পাইপলাইনের পানিতে বালু, কাদা ও আয়রনের উপস্থিতি অত্যন্ত সাধারণ। মাসকে মাস এই পানি ছাদের ট্যাংক ও মাটির নিচের রিজার্ভারে জমে থাকার ফলে ট্যাংকের তলায় ভারী কাদার স্তর ও দেয়ালে শেওলা তৈরি হয়।
অনেকেই এই পানি দিয়ে গোসল, থালাবাসন ধোয়া ও রান্নাবান্না করেন, যার ফলে পেটের নানা অসুখ ও চর্মরোগ হতে পারে।
কতদিন পর পর ট্যাংক পরিষ্কার করা উচিত?
- ছাদের ওভারহেড ট্যাংক: প্রতি ৪ থেকে ৬ মাস পর পর।
- আন্ডারগ্রাউন্ড রিজার্ভার: বছরে অন্তত দুই বার।
Safai.xyz আধুনিক সাবমারসিবল পাম্পে দ্রুত নোংরা পানি বের করে এবং ১৫০ বার হাই প্রেশার জেট ওয়াশারে ট্যাংকের দেওয়াল ধুয়ে জীবাণুমুক্ত করে থাকে।

